Inhouse product
১০০% খাঁটি সরিষার তেল: চলনবিলের ঐতিহ্য ও বিশুদ্ধতার নিশ্চয়তা
পণ্য ভান্ডার (Ponno Vander) নিয়ে এসেছে চলনবিলের কোল ঘেঁষে সিরাজগঞ্জের বিখ্যাত সরিষা থেকে প্রস্তুতকৃত ১০০% খাঁটি সরিষার তেল। আমাদের এই তেল ঐতিহ্যবাহী ঘানিতে ভাঙানো, যা এর প্রাকৃতিক গুণাগুণ, ঝাঁঝ এবং সুগন্ধ ধরে রাখে। রান্নায় স্বাদ বাড়ানো থেকে শুরু করে সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের ১০০% খাঁটি সরিষার তেল অতুলনীয়। কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি আপনার রান্নাঘরে।
আমাদের সরিষা তেল কেন আলাদা?
বাছাইকৃত সেরা দানার মাঘী সরিষা থেকে নিজস্ব তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো হয় যা ১০০% খাঁটি ও প্রাকৃতিক।
বর্তমানে আমাদের দেশে সরিষা বীজ থেকে তেল বের করার জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে ১) ঘানি ভাঙা তেল ২) মিলে তৈরি তেল। আমরা তেতুল কাঠের ঘানি ভাঙা তেল উৎপাদন করি যাকে আমরা কোল্ডপ্রেস তেল বলি। কাটের ঘানিতে ভাঙ্গা হলে এতে মিলের ভাঙ্গানোর চেয়ে কম তাপ লাগে। অতিরিক্ত তাপ তেলের মান নষ্ট করে। এজন্য ঘানি ভান তেলে, পুষ্টিগুণ অনেকটা বেশি, ঘ্রাণ ও বর্ন প্রাকৃতিক এবং মূল্য একটু বেশি।
অত্যন্ত কড়া ঝাঁজ এবং গাঢ় প্রাকৃতিক সুগন্ধ।
দীর্ঘস্থায়ী সতেজতা এবং স্থায়িত্বকাল।
কোনো প্রকার ভেজাল, কেমিকেল বা কৃত্রিম রং মিশ্রিত নয়।
বিএসটিআই মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্যসম্মত প্যাকেজিং।
সরিষার তেলের অসাধারন কিছু উপকারিতাঃ
খাঁটি সরিষার তেলে রয়েছে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
সরিষার তেলে থাকা মনো-আনস্যাচুরেটেড এবং পলি-আনস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও তিলক দূর করতে কার্যকর।
ঠান্ডা-কাশি ও সাইনাসের সমস্যায় আরাম দেয়।
চুলের গোড়া শক্ত করে এবং অকাল পক্বতা রোধ করে।
শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।
ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
প্রদাহনাশক হিসেবে কাজ করে এবং জয়েন্টের ব্যথা কমায়।
শীতকালে শরীর গরম রাখতে ম্যাসাজ হিসেবে চমৎকার।
স্বাস্থ্য সচেতনতায় বিশেষ টিপসঃ
ঠান্ডা জ্বরে: হালকা গরম সরিষার তেলের সাথে রসুন মিশিয়ে বুকে-পিঠে মালিশ করলে দ্রুত আরাম পাওয়া যায়।
দাঁতের যত্নে: সরিষার তেলের সাথে সামান্য লবণ মিশিয়ে মাড়িতে মালিশ করলে দাঁত মজবুত হয় ও হলদেটে ভাব দূর হয়।
ত্বকের স্ক্রাব: বেসন ও দইয়ের সাথে এই তেল মিশিয়ে মুখে লাগালে প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়।
বিশুদ্ধতার এই অঙ্গীকার নিয়ে আজই অর্ডার করুন ১০০% খাঁটি সরিষার তেল এবং সুস্থ থাকুন প্রতিদিন।